স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১৩ সেপ্টেম্বর :যোগেন্দ্র নগর এলাকায়
গীতারাণী দাসের
গলা থেকে
স্বর্ণের চেইন
ছিনতাইর ঘটনায়
বাইক সহ
গ্রেপ্তার এক।
পূর্ব আগরতলা
থানার পুলিশ
রাধানগর এলাকা
থেকে তাকে
গ্রেপ্তার করে।
পূর্ব আগরতলা
থানার ওসি
জানান গীতারাণী
দাস আরও
এক মহিলা
সহ প্রাতঃভ্রমণে
বেরিয়েছিলেন। সেই
সময় গীতারাণী
দাসের গলা
থেকে স্বর্ণের
চেইন ছিনতাই
করে নিয়ে
যায় দুই
যুবক। ঘটনার
তদন্তে নেমে
পুলিস রাধানগর
এলাকা থেকে
ছিতাইর ঘটনায়
ব্যবহুত বাইক
সহ বাইক
চালককে গ্রেপ্তার
করা হয়েছে।
তবে ছিনতাই
হওয়া স্বর্ণের
চেইনটি এখনো
উদ্ধার করা
সম্ভব হয়
নি। তিনি
আরও জানান
এই ঘটনায়
যুক্ত অপর
অভিযুক্তর বাড়ি
অন্য জেলায়।
সেখানেও অভিযান
চালানো হয়েছে।
কিন্তু তাকে
পাওয়া যায়
নি। তার
মোবাইল সুইচ
বন্ধ। তবে
সহসাই তাকে
গ্রেপ্তার করা
হবে। এবং
অভিযুক্তকে গ্রেপ্তার
করা হবে।
ধৃত অভিযুক্তকে
৭ দিনের
পুলিশ রিমান্ডের
আর্জি জানিয়ে
রবিবার আদালতে
সোপর্দ করে
পূর্ব আগরতলা
থানার পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান