Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রদেশ বিজেপি সভাপতি

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রদেশ বিজেপি সভাপতি

রক্তদান শিবিরের উদ্বোধন করলেন প্রদেশ বিজেপি সভাপতি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৩ সেপ্টেম্বর :আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই উপলক্ষে বিজেপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চার সদর (শহর) জেলার উদ্যোগে আগরতলা জিবি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় সহ অন্যান্যরা।

 শিবির পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায় জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপি- পক্ষ থেকে এক মাসব্যাপী বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ধরনের শিবির সমাজের প্রতি দায়বদ্ধতা হিসেবেই করা হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha