স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : মান্দাইয়ে
স্ক্রটিনিতে জমায়েত হতে বাধা দেওয়ার অভিযোগ সিপিআইএম সহ নির্দল প্রার্থীদের। প্রতিবাদে
ব্লকের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় সিপিআইএম। ঘটনার বিবরণের জানা যায়, পূর্ব
ঘোষণা অনুযায়ী মঙ্গলবার ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল সমাপ্ত হয়েছে।
বুধবার ছিল স্ক্রটিনি। সকাল থেকে মান্দাই ব্লকের সামনে জড়ো হয় তিপরা মথার কর্মী সমর্থকরা।
এর মধ্যে থেকে কিছু উচ্ছৃংখল যুবক সন্ত্রাসী কায়দায় সিপিআইএম কর্মী সমর্থকদের এলাকায়
জমায়েত হতে দেয়নি।
বিভিন্নভাবে
বাধা হুমকি-ধমকি দেয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত তারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু
করে। গোটা ঘটনা পুলিশ এবং সিআরপিএফ জওয়ানদের সামনে সংঘটিত হয়েছে। আশ্চর্যের বিষয়
হলো তারা কাঠ পুতুলের ভূমিকা পালন করেছে এদিন। দুর্বৃত্তদের গ্রেপ্তার তো দূরের কথা
বাধা পর্যন্ত দেওয়া হয়নি। এতে পরিস্থিতি আরো উত্তেজিত হয়ে উঠে। সিপিআইএম কর্মী সমর্থকরা
জানান এভাবে বাধা দেওয়ার কারণে তারা উচ্চ আদালত পর্যন্ত যাবে। কারণ পুলিশ প্রশাসনের
উপর তাদের আর আস্থা নেই। কোনভাবেই প্রশাসনের এমন ভূমিকা গ্রহণ করার মত নয়।
পাশাপাশি
জানিয়ে দেয় আন্দোলন চলবে। ময়দান থেকে পিছু পা হবেন না তারা। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন
করতে আদালতের কড়া নাড়বে। যদিও এদিন ঘটনার পর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
উঠেছে। পুলিশ যদি কাঠ পুতুলের ভূমিকা পালন করে তাহলে নিরাপত্তায় কে দেবে? অবশেষে মহাকুমা
পুলিশ আধিকারিকের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান