Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় ভারত নিজস্ব রেলওয়ে নেটওয়ার্কের ব্যাপক আধুনিকীকরণ করছে : অশ্বিনী বৈষ্ণব

ভারত নিজস্ব রেলওয়ে নেটওয়ার্কের ব্যাপক আধুনিকীকরণ করছে : অশ্বিনী বৈষ্ণব

ভারত নিজস্ব রেলওয়ে নেটওয়ার্কের ব্যাপক আধুনিকীকরণ করছে : অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.): ভারত নিজস্ব রেলওয়ে নেটওয়ার্কের ব্যাপক আধুনিকীকরণ করছে, জোর দিয়ে বললেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় অশ্বিনী বৈষ্ণব বলেন, "ভারত নিজস্ব রেলওয়ে নেটওয়ার্কের ব্যাপক আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতাকে সংযোগকারী প্রধান রুট-সহ প্রায় ১১,০০০ কিলোমিটার দীর্ঘ সাতটি উচ্চ-ঘনত্বের করিডোরকে চার-লেনের করিডোরে উন্নীত করা হচ্ছে। এর মধ্যে প্রায় ২,০০০ কিলোমিটারের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং প্রায় ৫,০০০ কিলোমিটারের কাজ বাস্তবায়নাধীন রয়েছে; পাশাপাশি অবশিষ্ট ৪,০০০ কিলোমিটারের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির কাজ চলছে।"

অশ্বিনী বৈষ্ণব বলেন, "মুম্বই-কলকাতা করিডোরে মুম্বই থেকে কল্যাণ পর্যন্ত অংশগুলো ইতিমধ্যেই চার-লেনবিশিষ্ট করা হয়েছে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশেও কাজ এগিয়ে চলেছে। একটি সম্পূর্ণ চার-লেনবিশিষ্ট ও উচ্চ-ঘনত্বের নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে অবশিষ্ট অংশগুলোরও পর্যায়ক্রমে উন্নয়ন করা হচ্ছে।"

তিনি বলেন, "গোন্দিয়া-আকলাতারা-চম্পা সেকশনটিকে চার-লেনের লাইনে উন্নীত করা হচ্ছে, যেখানে চম্পা-খারসিয়া-ঝারসুগুড়া অংশটি ইতিমধ্যেই চার-লেনের। ঝারসুগুড়া-খড়গপুর প্রকল্পটি বিদ্যমান তিন-লেনের অংশে একটি চতুর্থ লাইন যুক্ত করবে। ৬,৫২৮ কোটি টাকা ব্যয়ের এই ৩৬৭ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি তীব্র যানজট কমাবে, আরও বেশি ট্রেন চলাচলের সুযোগ তৈরি করবে এবং পণ্য পরিবহনের ব্যবস্থাকে উন্নত করবে।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha