Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য মূল ছিনতাইকারী গ্রেফতার, জিবিতে রোগীর পরিবারের মোবাইল চুরি

মূল ছিনতাইকারী গ্রেফতার, জিবিতে রোগীর পরিবারের মোবাইল চুরি

মূল ছিনতাইকারী গ্রেফতার, জিবিতে রোগীর পরিবারের মোবাইল চুরি

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর :  আগরতলা শহরের মধ্যে চুরি, ছিনতাইকারীদের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ। আতঙ্কে দিন কাটাচ্ছে বহু পরিবার। বাড়িঘর ফেলে কোথাও যেতে পারছে না। কারণ চারদিকে চুরির ঘটনা আতঙ্কগ্রস্ত করে তুলেছে সাধারণ মানুষকে। বাড়ির লোকজনদের উপস্থিতিতেও চুরি ও ছিনতাইয়ের ঘটনা সংঘটিত হচ্ছে। কিছু ঘটনার কিনারা করতে পারলেও, অধিকাংশ ঘটনার অভিযোগ থানার মধ্যেই ফাইল বন্দি হয়ে থাকছে। আবার কিছু কিছু ঘটনার সঙ্গে জড়িত চোর, ছিনতাইকারীদের পুলিশ জালে তুললেও সঠিক ধারা তাদের বিরুদ্ধে লাগানো হয় না। যার কারণে কিছুদিন পর চোর, ছিনতাইকারীরা জেল থেকে বের হয়ে পুনরায় মানুষের সম্পত্তির উপর থাবা বসাতে শুরু করেছে।

এবার পূজা দেববর্মা গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এন সি সি থানার পুলিশ স্বর্ণের চেইন সহ একজনকে আটক করতে সক্ষম হয়। বুধবার এন সি সি থানায় ওসি পরিতোষ দাস জানান, গত ২৮ তারিখ পূজা দেববর্মা বান্ধবীর সাথে ভাড়া বাড়ি থেকে বের হয়ে বৌদ্ধ মন্দিরের সুকান্ত পল্লী এলাকায় যেতেই তার গলার স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত ব্যাটারি চালিত অটো সহ তিনজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আগেই দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে স্বর্ণের চেইন সহ আরেকজনকে গ্রেফতার করে পুলিশ। বুধবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তোলা হয় বলে জানান তিনি।

এদিকে ত্রিপুরা রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি পর্যন্ত চোর ছিনতাইকারীদের আতঙ্ক বিরাজ করছে। প্রতিদিন জিবি হাসপাতালের চিকিৎসারত রোগী রআত্মীয় পরিজনদের কাছ থেকে একাধিক মোবাইল ও টাকা পয়সা চুরি হয়ে যাচ্ছে, অথচ নিরব দর্শকের ভূমিকায় পুলিশ প্রশাসন ও হাসপাতালে কর্মরত বেসরকারি নিরাপত্তা কর্মীরা। এই ধরনের ঘটনা একদিন দুই দিনের নয় নিত্যদিনের। জিবি হাসপাতালে এই চুরির ঘটনায় প্রতিদিন অভিযোগ জমা হচ্ছে স্থানীয় থানায়। এক রোগীর আত্মীয়ের মোবাইল বুধবার সকালে জিবি হাসপাতাল থেকে চুরি হয়ে যায়। রোগীর পরিবারের কাছ থেকে জানা যায়, রোগীর সাথে তার ছেলে বেশ কয়েকদিন ধরে আছে। বুধবার সকালে তার একটি দামি মোবাইল চুরি হয়ে যায়। সেখানকার একটি সিসিটিভি ক্যামেরাও রয়েছে, কিন্তু সেটির নামমাত্র অর্থাৎ এই সিসিটিভি ক্যামেরাটি নাকি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। তিনি জানিয়েছেন আসলে জিবি এখন চিকিৎসার কেন্দ্রবিন্দু নয়, এটি যেন একটি চোরের আস্তানা হয়ে উঠেছে। যার ফলে প্রতিদিন এভাবে রোগীর আত্মীয় পরিজনদের মোবাইল এবং টাকা পয়সা চুরি হচ্ছে। তিনি এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুলিশ প্রশাসনের কাছে দাবী জানিয়েছেন জিবি হাসপাতালে চিরতরে চোর নির্মূল করতে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha