স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : আইনশৃঙ্খলা ক্রমশ অবনতি হচ্ছে ধর্মনগর শহরে। এবার এক নিরীহ টমটম চালককে মারধর করল এক ব্যবসায়ী। জানা যায়, অফিসটিলা এলাকার কালী মন্দির সংলগ্ন এলাকায় এই টমটম চালককে প্রকাশ্য রাস্তায় মারধরের অভিযোগ উঠেছে শিবম গ্লাস হাউজের মালিকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, টমটম চালককে কেন্দ্র করে শিবম গ্লাস হাউজের মালিকের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই টমটম চালককে
রাস্তায় ফেলে মারধর করা হয়। ঘটনার পর আক্রান্ত টমটম
চালক ধর্মনগর থানায় অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় শিবম গ্লাস হাউজের এক কর্মচারীও সেখানে
উপস্থিত ছিলেন বলে জানা যায়। ওই কর্মচারী মারধরের
ঘটনা স্বীকার করেছেন বলে অভিযোগকারীর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ। এদিকে, ঘটনার বিষয়ে অভিযুক্তের পক্ষের বক্তব্য এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা পুলিশি তদন্তের পরই স্পষ্ট হবে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান