স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ সেপ্টেম্বর : বেপরোয়া লরির কারণে
ভয়াবহ দুর্ঘটনা রাজধানীর মলয়নগর রবিপাড়া এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুটি এবং বাইক। ঘটনার বিবরণে জানা যায়, অভিদাস নামে ৩৮ বছর বয়সি
এক ব্যক্তি স্কুটি নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। দুর্ঘটনায় একটি পালসার বাইকও ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার পর ট্রাকের চালক
ও তাঁর সহকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। পরে এলাকাবাসী আহত ব্যক্তিকে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীনগর থানার পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের
জন্য এলাকায় উত্তেজনা বিরাজ করে। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকটির নম্বর TR 01 X 1741। স্কুটির নম্বর
TR 03 K 8077 এবং বাইকের নম্বর TR 01 B 9659 বলে জানা গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ। স্থানীয়দের বক্তব্য স্কুটি চালক রাস্তার পাশে দাঁড়িয়ে এক মহিলা সঙ্গে
কথা বলছিলেন। সে সময় অস্বাভাবিক
গতিতে আসা লরিটি রাস্তার ডান পাশে চলে আসে এবং এই ঘটনার সংগঠিত
করে। তারা আরো জানান, এই এলাকা দিয়ে
প্রতিনিয়ত বালি ও ইট বোঝাই
গাড়ির যন্ত্রণায় অতিষ্ঠ। বেপরোয়া ভাবে ছুটছে এদিক ওদিক। কোন ধরনের নিয়ন্ত্রণ নেই পুলিশ প্রশাসনের। ভোর থেকে রাত পর্যন্ত এই গাড়ির যন্ত্রণায়
আতঙ্কে আছে এলাকাবাসী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান