Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য প্রণামী বাক্সের তালা ভেঙে লুটপাট

প্রণামী বাক্সের তালা ভেঙে লুটপাট

প্রণামী বাক্সের তালা ভেঙে লুটপাট

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : পুলিশের ভূমিকা শহরের নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। মানুষের সম্পত্তির পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের পর্যন্ত নিরাপত্তা নেই। এবার রাজধানীর পুথিবা মন্দিরে প্রণামী বাক্সের তালা ভেঙে টাকা চোরের লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় অভয়নগর ফাঁড়িতে মামলা দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। পুথিবা ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক দীপক কুমার সিনহা জানান, বুধবার সকালে মন্দিরে এসে প্রণামী বাক্সের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। মন্দিরের বিভিন্ন জায়গায় টাকাও ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

 বিষয়টি নজরে আসার পরই অভয়নগর ফাঁড়িতে গিয়ে অভিযোগ দায়ের করা হয়। দীপক কুমার সিনহার অভিযোগ, এলাকায় নিয়মিত পুলিশ টহল না থাকায় চুরির ঘটনা বেড়ে চলেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখন দেখার বিষয় পুলিশ লুটপাটকারীদের জালে তুলতে পারে কিনা। কেউ কেউ মনে করছে স্থানীয় কিছু নেশার সঙ্গে যুক্ত যুবক এই ঘটনা সংগঠিত করতে পারে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha