Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন

শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন

শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভে সামিল হয় ত্রিপুরা মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : চার মাস ধরে বেতন নেই, বঞ্চনার অভিযোগ তুলে শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা মিড-ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন। বুধবার সংগঠনের কর্মী-সমর্থকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।ডেপুটেশনে তিনটি প্রধান দাবি তুলে ধরা হয়। সংগঠনের অভিযোগ, মিড-ডে মিল কর্মীদের টানা চার মাস ধরে বেতন দেওয়া হচ্ছে না। পাশাপাশি দীর্ঘদিন ধরে নতুন ওয়ার্কার নিয়োগ না হওয়ায় কর্মরতদের উপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে। তাদের আরও অভিযোগ, কাজের তুলনায় পারিশ্রমিক অত্যন্ত কম এবং নিয়মিত বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম আর্থিক সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দুর্গাপূজার সময়ও অতিরিক্ত কাজ করতে হয়, কিন্তু সেই অনুযায়ী বেতন সুযোগ-সুবিধা পাওয়া যাচ্ছে না। বামফ্রন্ট সরকারের সময়ে যে সুযোগ-সুবিধাগুলি পাওয়া যেত, বর্তমানে তার অনেকটাই বন্ধ বা সংকুচিত হয়েছে বলে দাবি করেন তারা। এদিনের ডেপুটেশন থেকে সংগঠনের নেতৃত্ব বর্তমান বিজেপি সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। তাদের অভিযোগ, বিভিন্ন ক্ষেত্রে কর্মীদের বঞ্চিত করা হচ্ছে এবং রাজনৈতিক কারণে সিপিএমের সঙ্গে যুক্ত কর্মী-সমর্থকদেরও বিভিন্ন জায়গায় বঞ্চনার শিকার হতে হচ্ছে।

 তবে এগুলি সংগঠনের পক্ষ থেকে করা অভিযোগ বিষয়ে সরকারের বক্তব্য পাওয়া গেলে তা- প্রকাশ করা হবে। মিড-ডে মিল কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিশুদের জন্য রান্না খাবার পরিবেশনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ তাদের নিজেদের বেতনই যদি মাসের পর মাস আটকে থাকে, তাহলে তাঁদের পরিবার কীভাবে চলবেসেই প্রশ্নও তোলেন তাঁরা। সংগঠনের দাবি, অবিলম্বে চার মাসের বকেয়া বেতন প্রদান, প্রয়োজন অনুযায়ী নতুন মিড-ডে মিল ওয়ার্কার নিয়োগ এবং কর্মীদের কাজের উপযুক্ত পারিশ্রমিক অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha