স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : কলাছড়া বাজার থেকে সোমবার রাতে একটি ব্যাটারী
চালিত অটো রিক্সা চুরি হয়। আর এই চুরির ঘটনা মনুবাজার থানার পুলিশের নজরে নেওয়ার, এক
ঘন্টা সময়ের মধ্যে বিলোনীয়ার গাবুরছড়া থেকে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার করতে সমর্থ
হল পুলিশ। দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া মৌর্য কৃষ্ণা আইপিএসের তৎপরতাতেই,পুলিশ
এই সাফল্য পায়।
জানা গেছে,
কলাছড়ার রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা নয়ন রায়,সোমবার রাত পৌনে নয়টার দিকে,মনুবাজার থানাতে
অভিযোগ করে জানান,কলাছড়া বাজার থেকে তার টিআর ০৮ বি ২১৮০ নম্বরের ব্যাটারী চালিত অটোরিক্সা
চুরি হয়ে যায়। মনু বাজার থানার পুলিশ এই অভিযোগ পাওয়া মাত্রই, অটোরিক্সার সন্ধানে নামে,বিষয়টি
সাথো সাথে দক্ষিণ জেলা পুলিশ সুপারের নজরে নেওয়া হলে,তিনি সাথে সাথে জেলার সবকটি থানাকে
সতর্ক করে দেন। আর এক ঘন্টা সময়ের মধ্যে চুরি যাওয়া অটোরিক্সাটি, বিলোনীয়া থানার অধীন
গাবুরছড়া বুদ্ধমন্দিরের কাছ থেকে উদ্ধার করতে সমর্থ হয়। বিলোনীয়া থানার পুলিশই এটি
উদ্ধার করে। অভিযোগ পাওয়ার এক ঘন্টা সময়ের মধ্যে পুলিশর এই সাফল্যে সকলেই পুলিশের ভূমিকা
নিয়ে সন্তোষ প্রকাশ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান