স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার
পুলিশ অভিযানে চালিয়ে ১৯৪ বোতল নিষিদ্ধ এসকফ উদ্ধার করতে সক্ষম হয়। আটক করা হয় বহিঃরাজ্যের
দুই যুবককে। জানা যায়, মঙ্গলবার সকালে মুঙ্গিয়াকামি রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান
চালিয়ে বহিঃরাজ্যের দুই যুবককে আটক করার পাশাপাশি তাদের কাছ থেকে মোট ১৯৪ বোতল নিষিদ্ধ
এসকফ উদ্ধার করা হয়েছে।
উদ্ধার হওয়া
নেশা জাতীয় সামগ্রীর আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে জানা গেছে। ডি.সি.এম
সন্দীপ দেববর্মা জানান, উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক
টাকা হতে পারে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া নিষিদ্ধ সামগ্রী পাচারের
উদ্দেশ্যে নিয়ে যাওয়া চেষ্টা করেছিল। তবে কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় নিয়ে
যাওয়ার পরিকল্পনা ছিল, তা তদন্তের পরই স্পষ্ট হবে। এদিকে, আটক বহিরাজ্যের দুই যুবকের
বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান ডি.সি.এম
সন্দীপ দেববর্মা। আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে এই নেশা পাচারের সঙ্গে আরও কেউ জড়িত
রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান