Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য রেগুলেটরি কমিশনে ডেপুটেশন দিল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

রেগুলেটরি কমিশনে ডেপুটেশন দিল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

রেগুলেটরি কমিশনে ডেপুটেশন দিল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : বিদ্যুৎ মাশুল প্রত্যাহার নিয়ে ময়দানে সরব রয়েছে বিভিন্ন সংগঠন। মঙ্গলবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল রেগুলেটরি কমিশনে গিয়ে ডেপুটেশন প্রদান করে। চেয়ারম্যান না থাকায় আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করে গ্রাহকের উপর থেকে বিদ্যুতের অতিরিক্ত বোঝা নামানোর জন্য দাবি করেন।

 উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সঞ্জয় চৌধুরী। তিনি বলেন বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার করতে হবে রেগুলেটরি কমিশনকে। স্মার্ট মিটার নিয়ে কোন ভোক্তাকে জোর করা যাবে না। পাশাপাশি পোস্টপেইড এবং প্রিপেইড সিস্টেম যেন গ্রাহকদের সদিচ্ছায় বসানো হয়। না হলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে জানান সংগঠনের নেতৃত্ব।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha