স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ সেপ্টেম্বর : সংখ্যালঘু এলাকায় নিরাপত্তাহীন মাতৃশক্তি। অসহায় মহিলাকে পিটিয়ে গুরুতর আহত করল দুই দুর্বৃত্ত। ঘটনা বিশ্রামগঞ্জ থানাধীন ননজলা এলাকায়। জেলা পুলিশ সুপার এবং জেলা শাসক কার্যালয়ের পেছনেই এই ঘটনা ঘটেছে। অভিযুক্তরা হলো শহিদ মিয়া ও তার স্ত্রী। ঘটনার বিবরণে জানা যায় কিছুদিন আগে শহীদ মিয়া এবং তার স্ত্রী লক্ষ্মী সরকারের বাড়িতে ভাড়া আসতে চেয়েছিলেন। কিন্তু কোন এক কারণবশত ভাড়া না দেওয়ায় শনিবার লক্ষ্মী সরকারের উপর আক্রমণ চালায় শহীদ মিয়া এবং তার স্ত্রী।
লক্ষ্মী
সরকার বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিশেষ করে তার মুখে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। শুধু তাই নয় রাতের বেলা একটা সময় বাড়িতে প্রবেশ করে ভাঙচুর চালায়। শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ গ্রাম পঞ্চায়েতের কাছে সহযোগিতা চাইলে তারা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলো খবর লেখা পর্যন্ত গ্রেপ্তার হয়নি অভিযুক্ত দুজন। তাদের কারণে আতঙ্কে দিন কাটাচ্ছেন অসহায় মহিলা লক্ষ্মী সরকার। লক্ষ্মী সরকারকে আগুনে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে গেছে বলে অভিযোগ শহীদ মিয়ার স্ত্রীর বিরুদ্ধে। গোটা এলাকায় রয়েছে একাধিক সংখ্যালঘু পরিবার। লক্ষ্মী সরকার একা বসবাস করেন এই এলাকায়। প্রানের
ভয়ে সরকারের কাছে নিরাপত্তা চান। পাশাপাশি দুর্বৃত্ত বাহিনী দুজনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন। দীর্ঘদিন ধরে দুই দুর্বৃত্তের যন্ত্রণায় অতিষ্ঠ লক্ষ্মী সরকার। এখন দেখার বিষয় পুলিশ কি ব্যবস্থা গ্রহণ
করে। সূত্রের খবর, পুলিশকে ম্যানেজ করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছে দুর্বৃত্তরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান