Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য প্রতিবন্ধীদের পর্যন্ত ছাড় দেয়নি সরকার : প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রতিবন্ধীদের পর্যন্ত ছাড় দেয়নি সরকার : প্রাক্তন মুখ্যমন্ত্রী

প্রতিবন্ধীদের পর্যন্ত ছাড় দেয়নি সরকার : প্রাক্তন মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : রবিবার ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের তৃতীয় ত্রি-বার্ষিক সম্মেলন থেকে বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের জন্য রূপরেখা তৈরি করতে আওয়াজ তুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন দশরথ মেমোরিয়াল হলে ত্রি- বার্ষিকী সম্মেলনের আয়োজন হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী কান্তি গাঙ্গুলী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানিক সরকার বক্তব্য রেখে বলেন বামফ্রন্ট সরকারের আমলে ৬০ ভাগের অধিক যারা প্রতিবন্ধী ছিলেন তাদের মধ্যে এপিএল, বিপিএল কোন ক্যাটাগরি না দেখে ভাতা দেওয়া হতো।

বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর এপিএল ক্যাটাগরির ভাতা তুলে দেয়। বিপিএল -এর যারা প্রতিবন্ধী রয়েছেন তাদেরও নিয়মিত এই প্রতিবন্ধী ভাতা প্রদান করছে না। এভাবে একের পর এক সুযোগ সুবিধা প্রতিবন্ধীদের কাছ থেকেও কেড়ে নিয়েছে বর্তমান সরকার। বর্তমান সরকার প্রতিবন্ধীদের পর্যন্ত ছাড় দেয়নি। সামগ্রিকভাবে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে এনেছে সরকার। তাই আগে যে সুযোগগুলি প্রতিবন্ধীরা ভোগ করতো সেগুলি পর্যন্ত তাদের মিলছে না। তৎকালীন সময়ে সরকার প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই দাবি যাওয়ার জন্য হাতে হাত মেলাতে পারছে না। কারণ তৎকালীন সময়ের সরকার বর্তমানে বিরোধী দলে রয়েছে। তারা নিজেরাই আক্রান্ত এবং বিপর্যস্ত। কিন্তু তারপরেও প্রতিবন্ধীদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য আন্দোলন এগিয়ে নিয়ে যেতে হবে বলে জানান তিনি। এদিনের কর্মসূচিতে প্রতিবন্ধীদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha