Saturday, September 19, 2026
বাড়ি জাতীয় উত্তর সিকিমে ভূমিধস, হতাহতের খবর নেই

উত্তর সিকিমে ভূমিধস, হতাহতের খবর নেই

উত্তর সিকিমে ভূমিধস, হতাহতের খবর নেই

মাঙ্গান, ৬ সেপ্টেম্বর (হি.স.): এবার ভূমিধসের ঘটনা ঘটলো সিকিমে। শনিবার মধ্যরাতে উত্তর সিকিমের নাগা বন এলাকায়, থেঙ টানেলের বিপরীতে নাগা-তোসা সড়কের নতুন রাস্তা তৈরির অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। প্রশাসন সূত্রের খবর, ৫ ও ৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ে একটি ভূমিধসের ঘটনা ঘটেছে।

তিস্তা ও চ্যাকুং নদীর সঙ্গমস্থলের কাছে এই ভূমিধসটি ঘটে, যার ফলে নদী দু'টির প্রবাহ আংশিক বাধাগ্রস্ত হয় এবং ওই এলাকায় জল জমতে শুরু করে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি। মাঙ্গান থানার আওতাধীন এলাকায় সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা সম্ভব হয়নি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha