Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য মুখ্যমন্ত্রী নির্দেশের পর আন্দোলন প্রত্যাহার করল আত্মসমর্পণকারীরা

মুখ্যমন্ত্রী নির্দেশের পর আন্দোলন প্রত্যাহার করল আত্মসমর্পণকারীরা

মুখ্যমন্ত্রী নির্দেশের পর আন্দোলন প্রত্যাহার করল আত্মসমর্পণকারীরা

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : দুদিনের মাথায় আন্দোলনের ইতি টানলো অস্ত্র ছেড়ে আসা জঙ্গিরা। শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী রাজ্যে পা রাখতেই আন্দোলন গুটিয়ে নিল তারা। শুক্রবার সকাল থেকে বড়মুড়া, খোয়াই চৌমুহনি, চম্পকনগর বিগুদাস পাড়া সহ রাজ্যের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক এবং রেলপথ আটকে সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করেছে। একাধিক কলঙ্কজনক ঘটনা সংগঠিত করে ত্রিপুরার সুনাম নষ্ট করেছে। অবশেষে আন্দোলন প্রত্যাহার করেন তারা। শনিবার বিকেলে আন্দোলন প্রত্যাহার করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান সাধারণ মানুষের কথার চিন্তা করে ৭২ ঘন্টার পথ অবরোধ প্রত্যাহার করেছে তারা।

 মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আগামী মঙ্গলবার বুধবার আত্মসমর্পণকারী জঙ্গিদের সঙ্গে বৈঠক করে তাদের সমস্যা সমাধানের জন্য রাস্তা বের করবেন বলে প্রশাসনিক ভাবে আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছে রাজ্য সরকারের অধীনস্থ যে সমস্ত দাবি গুলি রয়েছে সেগুলি অবিলম্বে কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। এদিকে রাজ্যে ফিরে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, প্রশাসন কখনো দুর্বল হয় না। নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত প্রশাসন অপেক্ষা করেন। তারপর আইন অনুযায়ী যা করার তা করে প্রশাসন। মুখ্যমন্ত্রী আরও বলেন, দিল্লি থেকে রাজ্যে ফিরে আসার আগে প্রশাসনকে যার নির্দেশ দেওয়ার দেওয়া হয়েছে। তারপরেও এখন রাজ্যে ফিরে সবকিছু খবর নেওয়া হবে। উল্লেখ্য, ভিলেজ কমিটি নির্বাচনের আগে রাজ্যে ধরনের আন্দোলন অনেক বড় প্রভাব ফেলেছে। শুধু তাই নয় মানুষের দৈনন্দিন কাজকর্মের উপর প্রভাব ফেলেছে এই জঙ্গি আন্দোলন। রোগী, বিমান যাত্রী এবং সেনাবাহিনীর রাস্তা আটকে দিয়ে আন্দোলন করেছে। শুধু তাই নয় শনিবার সকাল থেকে পরিস্থিতি উত্তপ্ত করার যে প্রচেষ্টা চলছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha