Saturday, September 19, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন ব্লকের বিডিও-দের নিয়ে বৈঠক করলেন রাজ্যের নির্বাচন কমিশনার

বিভিন্ন ব্লকের বিডিও-দের নিয়ে বৈঠক করলেন রাজ্যের নির্বাচন কমিশনার

বিভিন্ন ব্লকের বিডিও-দের নিয়ে বৈঠক করলেন রাজ্যের নির্বাচন কমিশনার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। সেপ্টেম্বর : পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন ব্লকের বিডিও-দের নিয়ে বৈঠক করলেন রাজ্যের নির্বাচন কমিশনার পি.কে চক্রবর্তী। পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসকের কার্যালয়ে হয় এই বৈঠক। মুলত ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এইদিন বিভিন্ন ব্লকের বিডিও অর্থাৎ আর. এবং .আর.-দের নিয়ে বৈঠক করলেন পি.কে চক্রবর্তী।

এক সাক্ষাৎকারে পি.কে চক্রবর্তী জানান ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি কতটা নিয়েছে আর., .আর., জেলা নির্বাচনী আধিকারিক জেলা পুলিশ সুপাররা তা খতিয়ে দেখতে বৈঠকের আয়োজন করা হয়েছে। পশ্চিম জেলার ৬০ টি ব্লক রয়েছে, যেই গুলিতে ভিলেজ কমিটির নির্বাচন হবে। অনুরূপ ভাবে রবিবার গোমতী জেলা সহ অন্যান্য জেলা গুলিতেও পর্যায়ক্রমে বৈঠক করা হবে। তিনি আরও জানান শনিবার বামফ্রন্টের প্রতিনিধি দল ওনার সাথে সাক্ষাৎ করে বেশকিছু দাবি জানিয়েছে। রাজ্য পুলিশ সিআরপিএফ প্রতিটি ব্লক এলাকায় পেট্রোলিং করবে। পাশাপাশি প্রতিটি ব্লকে পুলিশ মোতায়েন করা হবে। যাতে করে প্রার্থীরা নিরাপদে তাদের মনোনয়ন পত্র জমা দিতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha