Friday, August 28, 2026
বাড়ি রাজ্য জেলা হাসপাতালের তিনতলা থেকে পড়ে আহত পরিযায়ী শ্রমিক

জেলা হাসপাতালের তিনতলা থেকে পড়ে আহত পরিযায়ী শ্রমিক

জেলা হাসপাতালের তিনতলা থেকে পড়ে আহত পরিযায়ী শ্রমিক

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :শ্রমিক সুরক্ষার জন্য একাধিক নিয়মাবলী থাকলেও সেগুলির মান্যতা দিচ্ছে না রাজ্যের এবং বহিঃ রাজ্যের বিভিন্ন নির্মাণ সংস্থা। আর এই নিয়মাবলী নিয়ে যথেষ্ট ওয়াকিবহল নয় একাধিক শ্রমিক সংস্থার কর্ণধার। ফলে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে গিয়ে মারাত্মকভাবে আহত কিংবা মৃত্যুর মুখে পড়ছে অসহায় শ্রমিকরা। পেটের দায়ে কোনরকম সুরক্ষা ছাড়া বহুতল পাকা ভবন এবং টাওয়ারের মধ্যে কাজ করে দুবেলা খাবারের জন্য ভাত জোগাড় করছে। কিন্তু তাদের সুরক্ষার অত্যন্ত প্রয়োজন।

আর সুরক্ষার অভাবে আবারো ঘটল একটি দুর্ঘটনা। ধলাই জেলা হাসপাতালে নির্মাণ কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকের নাম গৌরেস নমঃশূদ্র। তাঁর বাড়ি কাছাড় জেলার করিমগঞ্জ এলাকায় বলে জানা গেছে। জানা যায়, গৌরেস নমঃশূদ্র কুলাই জেলা হাসপাতালে রাজমিস্ত্রির কাজ করছিলেন। শুক্রবার সকালে হাসপাতালের তিনতলা ভবনের উপর নির্মাণকাজ করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। ঘটনায় তাঁর কোমর পায়ে গুরুতর আঘাত লাগে।

সহকর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে ধলাই জেলা হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে আহত শ্রমিকের চিকিৎসা চলছে জেলা হাসপাতালেই। ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। নির্মাণকাজের সময় শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha