স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৮ আগস্ট :বক্সনগর
বিধানসভা কেন্দ্রের
অন্তর্গত আড়ালিয়ার
একমাত্র রাস্তা
সংস্কারের জন্য
দপ্তরের কাছে
টাকা নেই।
দীর্ঘ দেড়
কিলোমিটার রাস্তা,
সংস্কারের জন্য
কৃষকরা জমি
দিলেও সেই
কাজ এগোচ্ছে
না বলে
অভিযোগ। বৃহত্তর
আন্দোলনের হুঁশিয়ারি
এলাকাবাসীর। অভিযোগ,
বড় খানাখন্দে
বেহাল রাস্তা
দিয়ে প্রতিদিন
ঝুঁকি নিয়ে
চলাচল করতে
হচ্ছে সাধারণ
মানুষকে। বারবার
প্রশাসনের কাছে
দাবি জানিয়েও
রাস্তা সংস্কারের
কাজ না
হওয়ায় এবার
ক্ষোভে ফুঁসছেন
এলাকাবাসী।আড়ালিয়া এলাকার
যোগাযোগের অন্যতম
প্রধান এই
রাস্তার উপরই
নির্ভরশীল এলাকার
হাজারো মানুষ।
অসুস্থ রোগীকে
হাসপাতালে নিয়ে
যাওয়া থেকে
শুরু করে
দৈনন্দিন যাতায়াত—সবকিছুর জন্যই
এই রাস্তা
ব্যবহার করতে
হয়।
কিন্তু বর্তমানে
রাস্তার অবস্থা
এতটাই বেহাল
যে সামান্য
বৃষ্টি হলেই
তৈরি হয়
আরও দুর্ভোগ।
বড় বড়
গর্ত ও
খানাখন্দের কারণে
যান চলাচল
কার্যত কঠিন
হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ,
রাস্তার বেহাল
দশার কারণে
দুর্ঘটনা ঘটলেও
দমকলের ইঞ্জিন
পর্যন্ত দ্রুত
ঘটনাস্থলে পৌঁছাতে
পারে না।
রাস্তা সংস্কারের
দাবিতে এর
আগেও একাধিকবার
ডেপুটেশন দেওয়া
হয়েছে। কিন্তু
অভিযোগ, তারপরও
স্থায়ীভাবে কাজ
শুরু হয়নি।
ফলে বাধ্য
হয়ে ফের
প্রশাসনের দ্বারস্থ
হলেন আড়ালিয়াবাসী।
এলাকাবাসীর আরও
অভিযোগ, স্থানীয়
বিধায়ক তোফাজ্জল
হোসেন রাস্তা
নির্মাণের জন্য
প্রয়োজনীয় জায়গা
দেওয়ার কথা
বলেছিলেন। সেই
অনুযায়ী জমি
দেওয়া হলেও
রাস্তার কাজ
অর্ধেক হওয়ার
পরই বন্ধ
হয়ে যায়
বলে অভিযোগ।
এরপর থেকেই
রাস্তার বাকি
কাজ কবে
শেষ হবে,
তা নিয়ে
অনিশ্চয়তায় এলাকাবাসী।
সমস্যার সমাধানের
আশায় এবার
পিডব্লিউডি দপ্তরেরও
দ্বারস্থ হন
তাঁরা। পরে
এলাকাবাসীর সঙ্গে
কথা বলে
দ্রুত রাস্তার
কাজ সম্পূর্ণ
করার আশ্বাস
দেন পিডব্লিউডির
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
বিপ্লব তরণ।
ডেপুটেশনের পর
প্রতিনিধি দল
জানান এস
ডি ও
তাদের আশ্বস্ত
করেছেন দ্রুত
নেট দিয়ে
দেওয়াল নির্মাণ
করে দেড়
কিলোমিটার রাস্তার
কাজ শেষ
করা হবে।
তবে আশ্বাসে
আর ভরসা
রাখতে চাইছেন
না আড়ালিয়াবাসী।
তাঁদের স্পষ্ট
বক্তব্য—আগামী ১৫
থেকে ২০
দিনের মধ্যে
রাস্তা মেরামতের
কাজ শুরু
না হলে
বৃহত্তর আন্দোলনে
যাওয়ার হুঁশিয়ারি
দিয়েছেন তাঁরা।
এমনকি সোনামুড়ার
চারটি প্রধান
সড়ক অবরোধ
করারও হুঁশিয়ারি
দিয়েছেন এলাকাবাসী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান