Friday, August 28, 2026
বাড়ি রাজ্য শহরে বিজেপি-র বিক্ষোভ মিছিল

শহরে বিজেপি-র বিক্ষোভ মিছিল

শহরে বিজেপি-র বিক্ষোভ মিছিল

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :সিপিআইএম-এর বিরুদ্ধে বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির বিক্ষোভ মিছিল। সম্প্রতি রাজ্য সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। রাজ্য সফরকালে তিনি সিপিআইএম-এর একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। একটি কর্মসূচিতে ভারতকে নিচু করে দেখানো হয়েছে। তার উপর কিউবার রাষ্ট্র দূতের সামনে বিরোধী দলনেতা ভারতের বিরুদ্ধে কথা বলেন। এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বিজেপি।

শুক্রবার বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির উদ্যোগে রাজধানীতে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলের অগ্র ভাগে ছিলেন বিজেপি সদর জেলা শহরাঞ্চল কমিটির সভাপতি অসিম ভট্টাচার্য সহ অন্যান্যরা। অসিম ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের বিক্ষোভ মিছিলের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha