স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৮ আগস্ট :শহরবাসীর
ঘুম কেড়ে
নিয়েছে শহরের
একাধিক চোরের
গ্যাং। স্মার্ট
থানাগুলির পুলিশ
বাবুরা গোনা
কয়েক চোর
জালে তুলতে
সক্ষম হলেও
গোটা গ্যাং
জালে তুলতে
পুরোপুরি ভাবে
ব্যর্থতার পরিচয়
দিচ্ছে। গত
এক মাস
ধরে আগরতলা
শহরে লাগাতার
চুরির ঘটনা
বেড়ে চলেছে।
সরকারি প্রতিষ্ঠান,
ধর্মীয় প্রতিষ্ঠান
এবং মানুষের
ব্যক্তিগত সম্পত্তির
উপর থাবা
বসাচ্ছে চোরের
গ্যাং। গোটা
শহর জুড়ে
সিসি ক্যামেরা
থাকলেও চোরের
আস্ত গ্যাং
জালে তুলতে
পারছে না
পুলিশ। একাধিক
চুরির ঘটনার
তদন্ত নেমে
হাতেগোনা কয়েকজন
চোর জালে
তুলতে পারলে
দায়িত্ব খালাস
পুলিশ বাবুদের।
বৃহস্পতিবার রাতে
মহারাজগঞ্জ ফাঁড়ির
১০০ মিটারের
মধ্যে একটি
দোকানে দুঃসাহসিক
চুরির ঘটনা
সংঘটিত করে
পুলিশকে চ্যালেঞ্জ
ছুড়ে দিল
চোরচক্র। ঘটনাটি
ঘটেছে একটি
ওষুধের দোকানের।
দোকানের মালিক
জানান শুক্রবার
সকালে চুরির
ঘটনা নজরে
এসেছে। দোকান
খুলতে এসে
দেখেন দোকানের
স্টার্টার ভাঙ্গা।
সঙ্গে সঙ্গে
পুলিশকে খবর
দেওয়া হয়।
দীর্ঘ পৌনে
এক ঘণ্টা
পর পুলিশ
ঘটনাস্থলে পৌঁছায়।
পুলিশ অভিযোগ
গ্রহণ করে
তদন্ত শুরু
করেছে।
দোকানের মালিক
জানান ক্যাশ
বাক্স থেকে
প্রায় লক্ষাধিক
টাকা নিয়ে
গেছে চোরেরা।
এদিকে গত
২৬ আগস্ট
লিচুবাগান এলাকার
বি.এস.এন.এল অফিসে
একটি দুঃসাহসিক
চুরি ঘটনা
সংগঠিত হয়েছিল।
সেই ঘটনার
তদন্তে নেমে
এনসিসি থানার
পুলিশ চুরি
যাওয়া ক্যাবল
সহ বিভিন্ন
সরঞ্জাম উদ্ধার
করেছে। পাশাপাশি
চুরির কাজে
ব্যবহৃত টি
আর ০১
এ ই
১৫১০ নম্বরের
গাড়ি এবং
টি আর
০১ এ
টি ৮৭৩৫
নম্বরের বাইকটির
উদ্ধার করে।
দুজনকে আটক
করেছে পুলিশ।
দুজনের বাড়ি
অরুন্ধতীনগর এলাকায়
এবং মেলাঘর
তেলকাজলা এলাকায়।
তাদের জিজ্ঞাসাবাদ
চালানো হচ্ছে
বলে জানান
থানার ওসি।
তবে শহরের
মধ্যে চোরের
আতঙ্ক বাড়ছে।
পুলিশের ভূমিকা
প্রশ্নের মুখে
ঠেলে দিচ্ছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান