Friday, August 28, 2026
বাড়ি রাজ্য খোলা হলো মাতাবাড়ির প্রণামী বাক্স

খোলা হলো মাতাবাড়ির প্রণামী বাক্স

খোলা হলো মাতাবাড়ির প্রণামী বাক্স

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :দীর্ঘ মাস ২০ দিন পর শুক্রবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রণামী বাক্স সিন্দুক। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে থাকা মোট ১৭ টি সিন্দুক প্রণামী বাক্স খুলে শুরু হয় গণনার কাজ, যা চলে দিনভর। গোমতী জেলাশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর চন্দ্রশেখর চট্টোপাধ্যায় জানান, প্রণামী বাক্স থেকে ভারতীয় মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা।

এর মধ্যে রয়েছে মার্কিন ডলার, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, ভুটান, সৌদি আরব, কুয়েতের মুদ্রা এবং বাংলাদেশের টাকা। তিনি জানান, দেশ-বিদেশের ভক্ত পর্যটকদের কাছে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের আকর্ষণ দিন দিন বাড়ছে, যার প্রমাণ মিলেছে প্রণামী বাক্সে বিদেশি মুদ্রার উপস্থিতিতে। পাশাপাশি ব্যাংকের কিউআর কোডের মাধ্যমেও ভক্তরা মায়ের চরণে প্রণামী প্রদান করছেন। প্রণামী গণনার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৮ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়। প্রশাসনের কড়া নজরদারি নিরাপত্তার মধ্য দিয়ে সম্পূর্ণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানানো হয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha