স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৮ আগস্ট : ত্রয়োদশ বিধানসভা
অধিবেশনের
প্রথম
দিনে
রাজ্য
পুলিশের
মহা
নির্দেশক
অনুরাগ
ধ্যানকরের
মৃত্যুর
তদন্ত
নিয়ে
বিবৃতি
দিয়েছিলেন
রাজ্যের
মুখ্যমন্ত্রী
অধ্যাপক
ডাক্তার
মানিক
সাহা
দ্বিতীয়
দিনের
প্রথম
সেশানে
বিরোধী
দলনেতা
জিতেন্দ্র
চৌধুরী
রাজ্যের
পুলিশ
প্রধানের
সেই
মৃত্যুর
তদন্ত
নিয়ে
পুনরায়
প্রশ্ন
উত্থাপন
করেন।
তখন
বিরোধী
দলনেতাকে
থামিয়ে
দিয়ে
অধ্যক্ষ
রামপদ
জমাতিয়া
কমনওয়েলথ
গেমসে
জুডোতে
স্বর্ণপদক
জয়ী
অস্মিতা
দে
কে
অভিনন্দন
সূচক
জানানোর
জন্য
প্রস্তাব
পাঠ
করতে
শুরু
করেন।
তখনই
বেঁধে
যায়
হট্টগোল
বাম
বিধায়কেরা
নিজেদের
জায়গা
ছেড়ে
দিয়ে
ওয়েলের
সামনে
গিয়ে
বিক্ষোভ
দেখাতে
শুরু
করেন।
পরবর্তী
সময়ে
মুখ্যমন্ত্রী
পুনরায়
পুলিশ
মহা
নির্দেশক
অনুরাগ
ধ্যানকরের
মৃত্যুর
তদন্তের
পরিপ্রেক্ষিতে
বিবৃতি
দেওয়ার
আশ্বাস
দিলে
পরিস্থিতি
শান্ত
হয়।
মুখ্যমন্ত্রী
অধ্যাপক
ডাক্তার
মানিক
সাহা
বিবৃতি
দিতে
গিয়ে
বলেন
ময়না
তদন্তের
রিপোর্ট
সংগ্রহ
করা
হয়েছে।
নথি
অনুযায়ী
পোস্টমর্টাম
রিপোর্টে
মৃত্যুর
কারণ
ঝুলন্ত
অবস্থায়
এবং
সুইসাইড
ইন
নেচার
অর্থাৎ
কনফার্ম
করা
হয়নি।
পুলিশ
এখন
তদন্ত
চালিয়ে
যাচ্ছে।
তথ্য
প্রমাণ
সংগ্রহ
করে
চলেছে।
মুখ্যমন্ত্রী
স্পষ্টিকরণ
দেওয়ার
পরেও
সন্তুষ্ট
হতে
পারেননি
বিরোধী
দলনেতা
জিতেন্দ্র
চৌধুরী।
দীর্ঘ
সময়
পর্যন্ত
বিরোধী
দলনেতার
সঙ্গে
তরজার
লড়াই
চলতে
থাকে
মুখ্যমন্ত্রীর।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান