স্যন্দন ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৮ আগস্ট :শুক্রবার
তথ্য ও
সংস্কৃতি দপ্তরের
উদ্যোগে কীর্তন
বিষয়ক কর্মশালার
আয়োজন করা
হয় ভগৎ
সিং যুব
আবাসনে। উপস্থিত
ছিলেন পশ্চিম
ত্রিপুরা জেলা
সভাধিপতি বিশ্বজিৎ
শীল। ত্রিপুরা
সরকারের তথ্য
ও সংস্কৃতি
দপ্তরের উদ্যোগে
আগরতলায় শুরু
হয় তিনদিনব্যাপী
এই কীর্তন
বিষয়ক কর্মশালা।
আগামী ৩০
আগস্ট পর্যন্ত
চলবে কর্মশালা।
আয়োজিত এই
কর্মশালায় কীর্তনের
বিভিন্ন দিক,
এর ঐতিহ্য,
সংস্কৃতি এবং
চর্চা নিয়ে
আলোচনা ও
প্রশিক্ষণের আয়োজন
করা হয়।
অনুষ্ঠানে এছাড়াও
উপস্থিত ছিলেন
মেয়র ইন
কাউন্সিল মনিকা
দাস দত্ত,
তথ্য ও
সংস্কৃতি দপ্তরের
অধিকর্তা বিম্বিসর
ভট্টাচার্য এবং
তথ্য ও
সংস্কৃতি দপ্তরের
চেয়ারম্যান সুব্রত
চক্রবর্তী। পশ্চিম
ত্রিপুরা জেলা
সভাধিপতি সংবাদ
মাধ্যমের মুখোমুখি
হয়ে কীর্তন
কর্মশালার গুরুত্ব
তুলে ধরেন।
এছাড়াও উপস্থিত
ছিলেন শিল্পী,
সংস্কৃতি প্রেমী
এবং অন্যান্য
বিশিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান