Friday, August 28, 2026
বাড়ি রাজ্য নদীতে তলিয়ে গেলে মোহনপুর থেকে সোনাই যাওয়ার রাস্তা

নদীতে তলিয়ে গেলে মোহনপুর থেকে সোনাই যাওয়ার রাস্তা

নদীতে তলিয়ে গেলে মোহনপুর থেকে সোনাই যাওয়ার রাস্তা

 

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :অবৈধ বালুর ঘাটের কারণে নদীতে তলিয়ে গেল মোহনপুর থেকে সোনাই যাওয়ার রাস্তার বৃহৎ অংশ। দ্রুত রাস্তা নির্মাণের দাবি তুলল জনতা। জানা যায়, মোহনপুর মহকুমাধীন হেজামারা ব্লকের অন্তর্গত মোহনপুর থেকে নং সিমনা বিধানসভার সোনাই যাওয়ার রাস্তার এসরাই এলাকায় যাতায়াতের প্রধান রাস্তা সোনাই নদীতে তলিয়ে যায়। স্থানীয়দের দাবি এসরাই শান্তি পাড়া এলাকায় এই রাস্তা নদীতে তলিয়ে যাওয়ার মূল কারণ হল অবৈধ বালু উত্তোলন। এলাকাতেই বাড়ি স্থানীয় এম.ডি.সি রবীন্দ্র দেববর্মার।

তিনি এই রাস্তা দিয়েই উনার যাতায়াত করেন। এই এলাকায় প্রচুর অবৈধ বালুর ঘাটের ফলে মানুষ চরম ভোগান্তির শিকার। প্রশ্ন উঠছে স্থানীয় বিধায়ক তথা রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা, এম.ডি.সি রবীন্দ্র দেববর্মা, মোহনপুর মহকুমা প্রশাসন, স্থানীয় ব্লক প্রশাসনের ভূমিকা নিয়ে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাস্তাটি দ্রুত নির্মাণের দাবি জানান স্থানীয় জনগণ।

 কারণ এই রাস্তাটি তাদের চলাফেরা করার একমাত্র সম্বল। এই রাস্তা দিয়ে একাধিক স্কুল হাসপাতাল রয়েছে। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হয়ে এলাকাবাসীর নজরে আসে রাস্তাটি ভেঙ্গে গেছে। শুক্রবার এই রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ থাকে এলাকাবাসীর। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তোলেন তারা। তবে অবিলম্বে রাস্তাটি সংস্কার না হলে যেকোনো সময় বড়সড়ো দুর্ঘটনা সংঘটিত হতে পারে বলে মনে করছে এলাকাবাসী।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha