Friday, August 28, 2026
বাড়ি রাজ্য পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধ করল আত্মসমর্পণকারী বৈরী সংগঠন

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ আগস্ট :সাত দফা দাবিতে শুক্রবার চম্পকনগর এলাকায় আসাম-আগরতলা জাতীয় সড়ক এবং ব্রিগুদাস এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেছে আত্মসমর্পণকারী জঙ্গি সংগঠন .টি.টি.এফ এবং এন.এল.এফ.টি সদস্যরা। তাদের দাবি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তাদের যে প্রতিশ্রুতি দিয়ে সাধারণ জীবন যাপনের ফিরিয়ে এনেছে, তা পূরণ করেনি। যেমন আত্মসমর্পণ করার পর তাদের এখন পর্যন্ত পরিচয় পত্র দেওয়া হয়নি। দ্বিতীয়তঃ তাদের পুরনো মামলা গুলি এখনও প্রত্যাহার করা হয়নি।

এছাড়াও একাধিক সমস্যায় জর্জরিত তারা। সম্প্রতি তারা সড়ক অবরোধ করার পর জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করেছিলেন তাদের সমস্যা গুলি সমাধানের জন্য বৈঠক করা হবে। তারপর গত ২১ আগস্ট আত্মসমর্পণকারী জঙ্গি গোষ্ঠীর একটি প্রতিনিধি দল মহাকরণে গেলে মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তারপরই আন্দোলনের নামার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার সকাল থেকে পুনরায় অবরোধে বসেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, যতক্ষণ মুখ্যমন্ত্রী অবরোধস্থলে এসে তাদের সঙ্গে কথা না বলবেন ততক্ষণ পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে।

এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ। পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেনি প্রাক্তন বৈরী সংগঠন। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী। আত্মসমর্পণ কারী জঙ্গিদের কারণে এদিন সকাল থেকে বহু রেলপথ এবং জাতীয় সড়ক এক প্রকার ভাবে স্তব্ধ ছিল। দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। কিছুদিন পর পর নাটক মঞ্চস্থ করে সড়ক অবরোধ করা আত্মসমর্পণকারীদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। প্রশাসনের জামাই আদরে তারা মাথায় চড়ে বসেছে। সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় তাদের কারণে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha