বাড়িরাজ্যবিক্ষোভ কর্মসূচি এ.আই.কে.কে.এম.এস-এর

বিক্ষোভ কর্মসূচি এ.আই.কে.কে.এম.এস-এর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুলাই : ভারত ও মার্কিন যুক্ত রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি এ.আই.কে.কে.এম.এস-এর। বুধবার সংগঠনের পক্ষ থেকে রাজধানীর বটতলা এলাকায় বিক্ষোভ প্রদর্শন করা হয়। সংগঠনের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এইদিন বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন।

 সংগঠনের নেতৃত্বরা জানান ভারত ও মার্কিন যুক্ত রাষ্ট্রের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি হলে ভারতের কৃষকরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারন চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কৃষি পণ্য ভারতে আমদানি করা হবে। এতে ভারতকে কোন কর দিতে হবে না। যার কারনে মার্কিন যুক্ত রাষ্ট্র থেকে আমদানি কৃষি পণ্য কম দামে বিক্রয় করা হবে। এতে দেশের কৃষকরা ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই সংগঠনের পক্ষ থেকে এইদিন বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য