স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২১ জুলাই : স্বাস্থ্য পরিষেবার মান ডুবছে বিদ্যুৎ বিপ্লবের ফলে। ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ডায়ালাইসিস রোগীদের চরম দুর্ভোগের অভিযোগ উঠেছে। লোডশেডিংয়ের কারণে ডায়ালাইসিস পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ করেছে। যা একটি কিডনি রোগীর জন্য মারাত্মক ক্ষতি।
কিডনি রোগীদের এবং পরিবারের লোকজনের আরো অভিযোগ, চিকিৎসার মাঝপথে বিদ্যুৎ চলে গেলে রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে থাকতে হয়, যা তাঁদের শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। যা গুরুত্বপূর্ণ বিভাগ হওয়া সত্ত্বেও কেন এই ইউনিটে কার্যকর কোনো বিকল্প বিদ্যুৎ বা জেনারেটর ব্যাকআপ নেই? তাই নিয়ে প্রশ্ন।
আরো প্রশ্ন, কেন সংস্থাটি বছরের পর বছর বিপুল পরিমাণ সরকারি অর্থ পেয়েও প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে হাসপাতালে? রোগীদের জীবন রক্ষায় অবিলম্বে সেন্টারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কার্যকর জেনারেটরের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রোগীরা তাদের পরিবার এবং স্থানীয় সচেতন মহল। তবে এই অব্যবস্থাপনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

