বাড়িরাজ্যমিথ্যাচার দল এবং মিথ্যাচার ইনস্টিটিউট হল মেলার মাঠ : মুখ্যমন্ত্রী

মিথ্যাচার দল এবং মিথ্যাচার ইনস্টিটিউট হল মেলার মাঠ : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুলাই : বৃহস্পতিবার রাজধানীর মোটর স্ট্যান্ড এলাকার শ্রী শ্রী নৃসিংহ দেবতা মন্দিরে শ্রী শ্রী রাম ও সীতার মূর্তির শুভ উদ্বোধন হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার, পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শ্রী শ্রী নৃসিংহ দেবতা মন্দিরের উপর যে মানুষের দীর্ঘ বছরের আস্থা সে বিষয়ে তুলে ধরেন।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী রথযাত্রা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে সুখ-শান্তি সমৃদ্ধির কামনা করেন। পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মীদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মিথ্যাচার দল এবং মিথ্যাচার ইনস্টিটিউট হল মেলার মাঠের মার্কসবাদী কমিউনিস্ট পার্টি এবং তাদের শাখা সংগঠন সি আই টি ইউ, এস এফ আই। কারণ তারা মিথ্যে কথা অত্যন্ত গুছিয়ে বলতে পারেন। যেভাবে বুধবার সিআইটিইউ-র রাজ্য কমিটির সাধারণ সম্পাদক দাবি করেছেন রাজ্যের শ্রমিকরা আর্থিক অভাবণটনের কারণে বাংলাদেশ চলে যাচ্ছে। একই সঙ্গে বিলোনিয়া চোত্তাখলায় বুধবার প্রয়াত সিপিআইএম নেতা বাদল শীলের শহীদান কর্মসূচি ঘিরে যে উত্তেজনা সৃষ্টির বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন সেখানে যে ব্যবহার পুলিশের সঙ্গে সিপিআইএম নেতৃত্ব করেছেন সেটা অত্যন্ত নিন্দা জনক। সিপিআইএম নেতৃত্বকে পুলিশের সঙ্গে গুন্ডার মত কথা বলতে দেখা গেছে।

কিন্তু যে পুলিশদের সঙ্গে এমন আচরণ তারা করেছেন এই পুলিশ অফিসাররা সিপিআইএম সরকারের আমলে চাকরি পেয়েছেন। তাদের জামানায় পুলিশকে পার্টিরগতভাবে বলানো হতো। এখন এই পুলিশ কর্মীরা বুঝতে পারছেন কারা মানুষের জন্য কাজ করছে। তাই পুলিশকে দিয়ে এখন আর জোর করে সিপিআইএমের জন্য কথা বলতে পারছেন না। তাই তাদের সঙ্গে মত না মিলায় সিপিআইএমের নেতৃত্বের এই ধরনের আচরণ। এগুলি সরকার এবং দলের পক্ষ থেকে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, বিরোধী দলের নেতা চোত্তাখলায় সিপিএমের মিছিলের বাজার প্রতিবাদে পুলিশ অফিসারদের বিজেপি-র দালাল বলে মন্তব্য করেছিলেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য