বাড়িরাজ্যরাত দুইটায় হাসপাতালে তান্ডব দুর্বৃত্তদের, মহিলা চিকিৎসকের সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ

রাত দুইটায় হাসপাতালে তান্ডব দুর্বৃত্তদের, মহিলা চিকিৎসকের সঙ্গে অশ্লীল ব্যবহারের অভিযোগ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।১২ জুলাই : রাত দুইটায় হাসপাতালে প্রবেশ করে তাণ্ডব চালাল একদল যুবক। কর্তব্যরত মহিলা চিকিৎসক সহ অন্য স্বাস্থ্য কর্মীদের সাথে অশ্লীল আচরণের করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। ঘটনা শনিবার রাতে কাঞ্চনমালা হাসপাতালে।

মূল অভিযুক্তের নাম শুভ মজুমদার। পুলিশ আটক করেছে কয়েকজনকে। জানা গেছে শনিবার গভীর রাত আনুমানিক দুইটা নাগাদ কমলাসাগর বিধানসভার ছনখলার শুভম মজুমদার সহ আরো বেশ কয়েকজন উশৃঙ্খল যুবক কাঞ্চনমালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে উশৃঙ্খল তান্ডব শুরু করে। হাসপাতলে কর্তব্যরত মহিলা চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীদের হুমকি সহ তাদের উপর আক্রমণ করারও চেষ্টা চালায়। পরে অবস্থা বেগতিক বুঝতে পেরে হাসপাতালের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে মূল অভিযুক্ত শুভম মজুমদার সহ আরো বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায়। উশৃংখল যুবকদের এই তাণ্ডবে রীতিমতো আতঙ্কগ্রস্থ হাসপাতালের চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা। জানা গেছে, গত বছরেও এই হাসপাতালে ঠিক একই ঘটনা ঘটেছিল।

 হাসপাতাল কর্তৃপক্ষ এবছরও এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীরা জানিয়েছেন, রাত দুইটার নাগাদ একদল যুবক এসে চিৎকার চেঁচামেচি শুরু করে। তারা বলে, হাসপাতালে সিকিউরিটি গার্ড কোথায়? বসে বসে বেতন পাচ্ছেন হাসপাতালের কর্মীরা। এই কথা বলেই তারা উত্তেজিত হয়ে উঠে। অভিযুক্তদের মধ্যে একজনকে সনাক্ত করতে পারেন। সে হলো ছনখলার শুভ মজুমদার। তার নেতৃত্বে পুরো ঘটনার সংগঠিত হয়েছে। এই ঘটনায় আতঙ্কগ্রস্ত রোগীরা রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন বারবার এই ধরনের ঘটনাগুলি যেন না ঘটে তার জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। আরো দাবি উঠছে পুলিশ যাদেরকে আটক করেছে তাদের বিরুদ্ধেও যেন কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য