স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : যাত্রাপুর থানার অন্তর্গত থলিবাড়ি এডিসি ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই দুইটি বসত ঘর। জানা যায় রবিবার গভীর রাতে থলিবাড়ি এডিসি ভিলেজের বাসিন্দা মিলন পালের বাড়িতে আচমকা আগুনের লেলিহান শিখা দেখতে পায় পরিবারের লোকজন। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির দুইটি বসত ঘরে ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে। শেষ পর্যন্ত স্থানিয়দের সহযোগিতায় দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে অবশ্য মিলন পালের বাড়ির দুইটি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দুইটি ঘরে থাকা সকল আসবাবপত্রও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে কি ভাবে এই আগুন লেগেছে তা স্পষ্ট নয়।

