বাড়িরাজ্যআন্দোলনের ঘোষণা দিলেন এস এফ আই

আন্দোলনের ঘোষণা দিলেন এস এফ আই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২২ জুন : এবিভিপি-র নামে যুব মোর্চার গুন্ডামি চলছে। সোমবার ছাত্র যুব ভবনে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তোলেন এস.এফ.আই রাজ্য সভাপতি সৃজন দেব। তিনি বলেন এসএফআই-র কর্মীরা আক্রান্ত হচ্ছে মানে ত্রিপুরার ছাত্ররা তার শিক্ষার অধিকার, কথা বলার অধিকার, বিনামূল্যে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারের সময় স্কুল শিক্ষার প্রসার ঘটাতে সক্ষম হয়েছিল। এখন সর্বনাশ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে শিক্ষাব্যবস্থাকে। ৩৬০ টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক। স্কুল বাঁচাও কর্মসূচি করছে এস.এফ.আই। স্কুল বাঁচাও কর্মসূচি আন্দোলন ত্রিপুরার প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। বিদ্যাজ্যোতির নামে ভাগাভাগি করে সরকারি শিক্ষার সুযোগ সবার কাছে যাচ্ছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একের পর ক্ষেত্রে ব্যর্থ হয়েছেন। তাঁর দায় নিয়ে নৈতিকভাবে পদত্যাগ করা উচিত।

 আগামী দু’মাস মহকুমা জেলা সদরে কর্মসূচি সংগঠিত করা হবে। স্কুলে পর্যাপ্ত সংখ্যায় শিক্ষক নিয়োগ করতে হবে। বেসরকারিকরণের বিরুদ্ধে লড়াইয়ে অভিভাবকদের জড়ো করা হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল বিধানসভার অধিবেশনে আনা হয়েছে। তার বিরুদ্ধে জনমত গড়ে তোলা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার দাবি সহ সাংগঠনিক শক্তি বৃদ্ধির কর্মসূচি করা হবে। ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এডিসি এলাকায় শিক্ষার পরিবেশ ও হাল ফেরানোর জন্য বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করার বার্তা নিয়ে প্রচার করা হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য