বাড়িরাজ্যআগরতলায় ইএসআইসি আঞ্চলিক বোর্ডের তৃতীয় বৈঠক, শ্রমিক কল্যাণে জোর

আগরতলায় ইএসআইসি আঞ্চলিক বোর্ডের তৃতীয় বৈঠক, শ্রমিক কল্যাণে জোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক আগরতলা ২২ জুন:- টিংকু রায়-এর সভাপতিত্বে আজ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স সচিবালয়-এর কনফারেন্স হলে কর্মচারী রাজ্য বিমা নিগম (ইএসআইসি)-এর তৃতীয় আঞ্চলিক বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শ্রমমন্ত্রী শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, শ্রমিকদের অধিকার ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি ইএসআইসি পরিষেবার আওতা বৃদ্ধি এবং বিভিন্ন প্রকল্পের কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, শ্রমিক কল্যাণে গৃহীত উদ্যোগগুলিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে হবে। বৈঠকে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন তাপস রায়, বিশ্বজিৎ পাল, বিনয় ভূষণ দাস-সহ শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিক ও প্রতিনিধিরা।

সূত্র অনুযায়ী, বৈঠকে ইএসআইসি-র বিভিন্ন সুবিধা সম্প্রসারণ, অধিক সংখ্যক শ্রমিককে সামাজিক সুরক্ষার আওতায় আনা এবং কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সময়মতো পৌঁছে দেওয়ার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য