বাড়িরাজ্যছাত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

ছাত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : মিষ্টি নিয়ে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত পি.এম শ্রী কমলপুর মরাছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষক দীনমনি সিনহা। অভিযুক্ত শিক্ষক দীনমনি সিনহা দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন।অভিযোগকারী পরিবারের দাবি, চলতি বছর এই বিদ্যালয় থেকেই উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এক ছাত্রীর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক।

 জানা গেছে, বিদ্যালয়ে পড়াশোনার সময় থেকেই শিক্ষক দীনমনি সিনহার কাছে টিউশন নিতেন এই ছাত্রী। ঘটনার বিবরণ অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর বাড়িতে মিষ্টি নিয়ে যান শিক্ষক মশাই। সেই সময় বাড়ির একটি ঘরে নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর আতঙ্কিত ছাত্রী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে ক্ষোভে ফেটে পড়ে পরিবার। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় তদন্তে কি বের হয়ে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য