Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য বিজেপি নেতার বাড়িতে আগুন নেভাতে গিয়ে উত্তেজিত জনতার মুখে পড়লেন দমকল কর্মীরা

বিজেপি নেতার বাড়িতে আগুন নেভাতে গিয়ে উত্তেজিত জনতার মুখে পড়লেন দমকল কর্মীরা

বিজেপি নেতার বাড়িতে আগুন নেভাতে গিয়ে উত্তেজিত জনতার মুখে পড়লেন দমকল কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ জুন : বিজেপি নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড। দীর্ঘ ৩০ মিনিট দমকল কর্মীদের ফোন করে সাড়া পায়নি এলাকাবাসী। অবশেষে দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসলেও তাদের জলের পাইপ ফেটে যায়। এ ঘটনায় ঘিরে দমকল কর্মীদের কাজের উপর ব্যাঘাত সৃষ্টি করে স্থানীয় কতিপয় উত্তেজিত ব্যক্তি। ঘটনা সাব্রুম মহকুমার সিং টিলা এলাকায়। বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদ সদস্যের নাম দেবাশীষ মজুমদার। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। জানা যায়, আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পাশাপাশি দমকল কর্মীদের খবর দেওয়া হয়।

তবে অভিযোগ, খবর দেওয়ার পরও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এলাকাবাসীদের আরও অভিযোগ, ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর পরও বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হয়। দমকলের পাইপ ফেটে যায়। ফলে আগুন নেভানোর কাজ বিঘ্নিত হয়। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বাড়ির আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী আগুনে ভস্মীভূত হয়ে যায়। প্রাথমিকভাবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। এখন দেখার বিষয় অগ্নিকাণ্ডের সূত্রপাত নিয়ে তদন্তে কি বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha