বাড়িরাজ্যনিট পরীক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাজ্যে

নিট পরীক্ষার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা রাজ্যে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ জুন : ২১ জুন নিট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সারা দেশের সঙ্গে রাজ্যের পশ্চিম ত্রিপুরা জেলা এবং ধলাই ত্রিপুরা জেলায়ও হবে এই পরীক্ষা। পশ্চিম ত্রিপুরা জেলায় মোট নয়টি সেন্টারে হবে পরীক্ষা এবং ধলাই জেলায় একটি সেন্টারে হবে পরীক্ষা। পরীক্ষা ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই পরীক্ষার দায়িত্বে থাকবে উচ্চপদস্থ আধিকারিকরা এবং নিরাপত্তার দায়িত্বে থাকবেন সিআরপিএফ জওয়ানরা।

 বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসক কার্যালয়ের কনফারেন্স হলে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান জেলাশাসক ডঃ বিশাল কুমার। জেলাশাসকের সঙ্গে ছিলেন সিআরপিএফ -এর আধিকারিক এবং রাজ্য পুলিশের আধিকারিক। তিনি বলেন পশ্চিম ত্রিপুরার মোট নয়টি সেন্টারে ৪ হাজার ৩০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে চলেছেন। পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য হেল্প লাইন নম্বর থাকবে। তাদের কোনরকম সমস্যা হলে তারা সহযোগিতা চাইতে পারবে। পরীক্ষার্থীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ভাবে পরীক্ষা দিতে পারে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থাপনা করা হয়েছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা শাসক জানিয়েছেন, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য