বাড়িরাজ্যজ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে স্কুটিতে সাংসদ এবং ইনোভা গাড়িতে মন্ত্রী!

জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে স্কুটিতে সাংসদ এবং ইনোভা গাড়িতে মন্ত্রী!

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : জ্বালানি সাশ্রয় নিয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বার্তার পর সামাজিক মাধ্যমে এখন ভাইরাল রাজ্যের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে সাংসদরা। কেউ বাইসাইকেল চড়ে জনগণের সেবায় নিয়োজিত, আবার কখনো অটো চড়ে মহাকরন মুখী হচ্ছেন। আবার কেউ স্কুটি দিয়ে দলীয় কর্মসূচিতে যাচ্ছেন। আবার কেউ বিলাসবহুল গাড়ি দিয়ে জনগণের সেবায় আছেন বলে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছেন।

 শুক্রবার সাংসদ রাজিব ভট্টাচার্য দলীয় এক কর্মসূচিতে যাওয়ার সময় স্কুটি ব্যবহার করেছেন। নিজেই স্কুটি চালিয়ে কর্মসূচিতে গেছেন। সরকারি হেলমেট পরিধান করে প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের বার্তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিজ্ঞাবদ্ধ তিনি। এটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রকাশ করলেন তিনি। পাশাপাশি তিনি জ্বালানি তেল সাশ্রয়ের জন্য নিজ দলের কার্যকর্তাদের এবং রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান। আর তাহলেই দেশে সংকট দূর হবে বলে আশা ব্যক্ত করেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে জ্বালানি সাশ্রয়ের কথা চিন্তা করে এসকর্ট ছেড়ে বিধায়ক হোস্টেল থেকে বিলাসবহুল ইনোভা গাড়ি দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন মন্ত্রী সুধাংশু দাস। তিনি সকলের প্রতি তেল সাশ্রয়ের আহবান করেছেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বার্তার পর গাড়ির বহর কমিয়ে তেল সাশ্রয়ের প্রতি মনোযোগী রাজ্যের মন্ত্রী বিধায়ক থেকে শুরু করে সাংসদরা।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য