স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ মে : গত দুই থেকে আড়াই মাস ধরে জুম্পুইজলা-টাকারজলায় রাজনৈতিক সন্ত্রাস চলছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্য পুলিশের সদর কার্যালয়ে এসে ডেপুটেশন প্রদান করল তিপরা মাথার একটি প্রতিনিধি দল। ডেপুটেশনের পর বিধায়ক বিশ্বজিৎ কলই অভিযোগ করেন, গত দুই আড়াই মাস ধরে রাজনৈতিক সন্ত্রাসের ব্যতিব্যস্ত তিপরা মথা।
পুলিশের সামনেই প্রকাশ্যে চলছে গুলি এবং বোমা নিক্ষেপ। গত ৯ মে গুরুদয়াল পাড়া, রতনপুর, ব্রাহ্মণ ঠাকুর এবং রামড়াহাটি এলাকায় চারটি বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ দুর্বৃত্তদের না করে যারা এই ঘটনার সঙ্গে জড়িত নয় তাদের গ্রেপ্তার করছে পুলিশ। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এক প্রকার ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে গোটা এলাকায়। আইনশৃঙ্খলা নেই বলা চলে। বহুবার স্থানীয় থানা এবং জেলা পুলিশ সুপারকে জানানোর পরেও কোন ধরনের কড়া পদক্ষেপ নেই। বরং জেলা পুলিশ সুপার পর্যন্ত ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হচ্ছেন। তাই দপ্তরের সর্বোচ্চ পদের আধিকারি রাজ্য পুলিশের মহান নির্দেশকের কাছে দাবি জানানো হয়েছে যেন পরিস্থিতি অবিলম্বে সামাল দিতে ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনাগুলির সঙ্গে যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে সঠিক ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়। তিনি আশ্বস্ত করেছেন বিষয়টি অবশ্যই গুরুত্ব দিয়ে দেখবেন। ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এমডিসি সুরোজ দেববর্মা সহ অন্যান্যরা।

