বাড়িরাজ্য২৪ ঘন্টা পর উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ

২৪ ঘন্টা পর উদ্ধার মৎস্যজীবীর মৃতদেহ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে : মাছ ধরতে গিয়ে ডুম্বুর জলাশয়ে কেনেলে তলিয়ে গেল এক মৎস্যজীবী। নাম নারায়ণ শুক্ল দাস(৬৯)। শনিবার সকালে মাছ ধরতে ডুম্বুর জলাশয়ে যায়। তারপর থেকে আর বাড়ি ফিরে আসেন নি তিনি। তারপর এলাকাবাসীরা খুঁজতে থাকলেও কনো হোদিশ মেলেনি ওই মৎস্যজীবীর। পরবর্তী সময়ে রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ডুম্বুর জলাশয়ে তীথমুখে নারায়ণ শুক্ল দাসের মৃতদেহ ভেসে উঠে।

খবর দেওয়া হয় যতনবাড়ি দমকল কর্মীদের এবং খবর দেওয়া হয় নতুনবাজার থানার পুলিশ প্রশাসনকে। দমকল কর্মীরা ও নতুনবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৎস্যজীবীর মৃতদেহটি উদ্ধার করে নতুনবাজার গ্ৰামীণ হাসপাতালে নিয়ে আসে এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তীথমুখ কড়োইছড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য