বাড়িরাজ্যট্রিপার এবং জীপ গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৪

ট্রিপার এবং জীপ গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৪

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :  ট্রিপার এবং জীপ গাড়ির মধ্যে সংঘর্ষে আহত ৪ জন। ঘটনা কৈলাসহর থানার অন্তর্গত ভগবান নগর ৩ নং ওয়ার্ড এলাকার জাতীয় সড়কে। RJ-13-UA-0107 নম্বরের জিপ গাড়ি চালক মিঠুন পালের অভিযোগ, TR-05-D-1716 নম্বরের একটি ট্রিপার গাড়ি কোনও প্রকার সিগন্যাল না দিয়ে ডানদিকে বাঁক নেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে জিপ গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়।

ফলে দুর্ঘটনায় আহত হন জিপের চালক মিঠুন পাল সহ দুই যাত্রী পরিতোষ পাল ও রাজিব শর্মা। এছাড়াও ট্রিপার গাড়ির চালকও সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। তবে ট্রিপার চালকের নাম এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনার সময় বিকট শব্দ শুনে আশেপাশের স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে। এদিকে খবর পেয়ে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য