স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :পুকুরে স্নান করতে গিয়ে রহস্যজনক মৃত্যু দশম শ্রেণীর ছাত্রের। নাম হিরন দেবনাথ। বয়স ১৬ বছর। ঘটনা নন্দননগর সেনপাড়া এলাকায়। বাড়ি রাজধানীর জিবি জ্যোতিময় কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার বন্ধুদের সঙ্গে হিরন পুকুরে স্নান করতে গিয়েছিল। তখন পুকুরে ডুবে যায়।
দীর্ঘ এক ঘন্টা ধরে খোঁজাখুঁজির পর উদ্ধার হয় তার মৃতদেহ। সে আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতিবিদ্যা মন্দিরের দশম শ্রেণীর ছাত্র। রবিবার দুপুরে কালকে বাড়ি থেকে নিয়ে যায় তার বন্ধুরা। বাড়ি থেকে বের হওয়ার সময় বলে গেছে স্নান করতে যাচ্ছে বন্ধুদের সঙ্গে। পরবর্তী সময় পুকুরে ডুবে যাওয়ার পর পরিবারের লোকজনদের খবর দেয় সেনপাড়া এলাকার মানুষ। সেনপাড়া এলাকায় গিয়ে তার পরিবারের লোকজন দেখে দমকল কর্মীরা খোঁজাখুঁজি করছে। অবশেষে উদ্ধার হয় মৃতদেহ। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তবে মৃত্যুর কারণ নিয়ে সংশয় রয়েছে পরিবারের লোকজনদের মধ্যে।

