বাড়িরাজ্যআন্তর্জাতিক মৈত্রী সেতু চালু করার চেষ্টা চলছে : মন্ত্রী সান্তনা চাকমা

আন্তর্জাতিক মৈত্রী সেতু চালু করার চেষ্টা চলছে : মন্ত্রী সান্তনা চাকমা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :সাব্রুম মহকুমার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। বিভিন্ন সমস্যা কাটিয়ে সাব্রুম দিয়ে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক মৈত্রী সেতু চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, এই আন্তর্জাতিক সেতু চালু হলে ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে এবং উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

 মন্ত্রী আরও বলেন, এই মৈত্রী সেতুর মাধ্যমে পণ্য পরিবহন ব্যবস্থা সহজ ও দ্রুত হবে, যার ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং স্থানীয় যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি পর্যটন শিল্পের বিকাশেও এই সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। উল্লেখ্য, সাব্রুমের সঙ্গে বাংলাদেশের রামগড়কে সংযুক্তকারী এই আন্তর্জাতিক মৈত্রী সেতু ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের এক অনন্য নিদর্শন হিসেবে বিবেচিত হচ্ছে। সেতু চালু হলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি ঘটবে বলে মনে করছেন সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী মহল।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য