Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের অফিস পরিদর্শন রাজ্যপাল

গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের অফিস পরিদর্শন রাজ্যপাল

গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের অফিস পরিদর্শন রাজ্যপাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : ইন্দ্রনগর স্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক ইউনিয়ন লিমিটেডের অফিস পরিদর্শন রাজ্যপালের। প্রথমবারের মতো রাজ্যের কোনো রাজ্যপাল ইন্দ্রনগরস্থিত গোমতী কো-অপারেটিভ মিল্ক  ইউনিয়ন লিমিটেডের কেন্দ্রটি সরজমিনে পরিদর্শন করলেন। মঙ্গলবার পুরো কেন্দ্রটি ঘুরে দেখেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন কেন্দ্রটির বিভিন্ন দুগ্ধ জাতীয় সামগ্রী উৎপাদনস্থলও পরিদর্শন করেন রাজ্যপাল।

 এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। রাজ্যপালের সঙ্গে ছিলেন সংস্থার চেয়ারম্যান রতন  ঘোষ সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান দেশ জুড়ে গ্রামীণ এলাকার অর্থনীতি সুদৃঢ় করতে হলে গ্রামীণ এলাকার প্রাথমিক ক্ষেত্র গুলির উপর জোর দিতে হবে। দুধের উৎপাদন বৃদ্ধি করতে হবে। শহর এলাকায় দুধের চাহিদা বেশি হয়। গ্রামীণ এলাকার দুধ সংগ্রহ করে শহর এলাকায় সরবরাহ করে গোমতী কো-অপারেটিভ মিল্ক  ইউনিয়ন লিমিটেড। এতে করে দুধ উৎপাদকরা ন্যায্য মূল্য পায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha