বাড়িরাজ্যপাহাড়ের নাটক নিয়ে প্রতিবাদে সরব কংগ্রেস

পাহাড়ের নাটক নিয়ে প্রতিবাদে সরব কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১০ মে :রাজ্যে এডিসি নির্বাচনে প্রধান দুই শরিক দলের মধ্যে পরিকল্পনা মাফিক নকল যুদ্ধের নাটক হয়েছে। এই অভিযোগ তুললেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী। রবিবার দুপুরে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন, রাজায় রাজায় যুদ্ধ বাঁধে, আর উলু খাগড়ার প্রান যায়। এমনটাই পরিস্থিতি সৃষ্টি হয়ে আছে রাজ্যের পাহাড়ের মধ্যে। এতে করে রাজ্যের আদিবাসীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এর থেকে রেহাই পাচ্ছে না প্রধান শাসক দলের স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা। বলা যায় এ সময় তারাই অতিমাত্রায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকার এসব কর্মকান্ডকে মোকাবিলায় কার্যকরী পদক্ষেপ, অশান্ত পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা গ্রহণ করছে না। শুধুমাত্র হুংকারের মধ্য দিয়ে কর্তব্যের সমাধান করতে চাইছে। আর এইগুলি অগ্রিম বলেছিল কংগ্রেস।

কিন্তু রাজ্যের পাহাড়ের জনগণ এখন বুঝতে পারছে। আগামী দিন রাজ্যের শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য জাতি ও জনজাতিদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কারণ রাজ্যে অশান্তির কালো মেঘ ঘনিয়ে আনার চেষ্টা করছে তারা। তাদের কাছে জনগণের জীবনসম্পত্তির কোন মূল্য নেই। এর প্রতিবাদ জানায় কংগ্রেস, একই সঙ্গে রাজ্যের জাতি ও জনজাতি অংশের মানুষকে নিয়ে গণতান্ত্রিক আন্দোলনের শামিল হতে চায়। সকলকে এগিয়ে আসার আহ্বান জানান প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য