বাড়িরাজ্যবিজেপি নেত্রীর নেতৃত্বে জমি জবর দখলের চেষ্টা, ছুটে গেলেন এলাকার বিধায়ক সুদীপ...

বিজেপি নেত্রীর নেতৃত্বে জমি জবর দখলের চেষ্টা, ছুটে গেলেন এলাকার বিধায়ক সুদীপ রায় বর্মন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ জুন : সরকারি রাস্তা নির্মাণে বাধা দানের অভিযোগ এক মহিলার বিরুদ্ধে। ঘটনা ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের দক্ষিণ ইন্দ্রনগর সূর্যসেন রোড এলাকায়। এলাকার একটি গলি রাস্তা পেপার ব্লক বসানোর জন্য সরকারি কোষাগার থেকে অর্থ মঞ্জুর করা হয়। মঙ্গলবার সকালে ঠিকেদার শ্রমিক নিয়ে যথারীতি রাস্তা নির্মাণ করতে যান। অর্ধেক রাস্তা নির্মাণের পর এলাকার বাসিন্দা সীমা দাস, ওনার ছেলে ও ছেলের এক বন্ধু মিলে নির্মীয়মাণ রাস্তা ভেঙ্গে ফেলে দেয়। সাথে সাথে এলাকার বাসিন্দারা এনসিসি থানার পুলিসকে খবর দেয়। অভিযোগ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সীমা দাসের সাথে কথা বলে চলে যায়।

পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক সুদিপ রায় বর্মণ ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি কথা বলেন এলাকাবাসিদের সাথে। বিধায়ক সুদীপ রায় বর্মণ জানান এই সমস্যাটি দীর্ঘদিনের। এলাকার বাসিন্দা সীমা দাস প্রথমে একবার রাস্তা নির্মাণে বাধা দান করে। তারপর কাজ বন্ধ রেখে মহকুমা শাসকের মাধ্যমে ডিমার্গেশন করা হয়। ডিমার্গেশনে দেখা যায় রাস্তাটি ১০ ফুট প্রশস্ত। এই রাস্তার জায়গার একটি অংশ সীমা দাস দখল করে রেখেছে। ডিমার্গেশনের রিপোর্ট মহকুমা শাসক আগরতলা পুর নিগমের কাছে প্রেরন করে। এবং সরকারি জায়গা দখল মুক্ত করার জন্য বলা হয়। ডিমার্গেশনের পর এইদিন যখন পুনঃরায় রাস্তা নির্মাণের কাজ শুরু হয় তখন সীমা দাস কাজে বাধা দান করে। পরবর্তী সময় সীমা দাস, ওনার ছেলে ও ছেলের বন্ধু মিলে নির্মীয়মাণ রাস্তা ভেঙ্গে দেয়। এবং রাস্তা নির্মাণ না করার জন্য হুমকি দেয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য