বাড়িরাজ্যভোক্তাদের চাহিদার উপর গুরুত্ব দেবে খাদ্য দপ্তর

ভোক্তাদের চাহিদার উপর গুরুত্ব দেবে খাদ্য দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে :আতপ চাল নিয়ে রাজ্যের রেশন গুলিতে বাড়ছে অসন্তোষ। ভোক্তারা আতপ চাল পছন্দ করছে না। রীতিমতই এর জন্য কাঠগড়ায় তুলছে সরকারকে। কারণ নিরুপায় ডিলার। শুক্রবার প্রজ্ঞা ভবনে খাদ্য, জনসংভরণ ও ভোক্তা বিষয়ক দপ্তরের উদ্যোগে রাজ্য স্তরের ভোক্তা সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দপ্তরের সচিব সুমিত লোধ সহ অন্যান্যরা।

মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, বিভিন্ন সময় দেখা যায় রেশন ডিলারদের কাছে আতপ চাল এবং সিদ্ধ চাল নিয়ে ভোক্তারা প্রসঙ্গ টানে। তাই আজকের বৈঠকে ডিলারদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে ভোক্তারা কোন চাল বেশি পছন্দ করছে। যদি সিদ্ধ চালের চাহিদা বেশি থাকে তাহলে সরকার কেন্দ্রের সঙ্গে কথা বলে এফসিআইয়ের মাধ্যমে সিদ্ধ চালের ব্যবস্থা করবে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রী আরো বলেন, আসন্ন বর্ষার মরশুমে কোন অবস্থাতে যেন দ্রব্যমূল্য বৃদ্ধি না হয়।

তার জন্য সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে দপ্তরের আধিকারিক এবং মার্চেন্ট এসোসিয়েশনকে। তারপরও কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি করার চেষ্টা করে তাহলে অবশ্যই কড়া পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী বলেন, পিডিএস সিস্টেম আরো জনপ্রিয় করে তুলতে চাইছে সরকার। কেন্দ্র সরকারের গাইডলাইন অনুযায়ী কাজ করে চলেছে সরকার। আগামী দিনও মানুষকে পরিষেবা প্রদানে আরো বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন ডিলাররা। এমনটাই আশা ব্যক্ত করেন মন্ত্রী।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য