বাড়িরাজ্যগরু বুঝাই দুটি গাড়ি আটক, পলাতক ২ গাড়ির চালক

গরু বুঝাই দুটি গাড়ি আটক, পলাতক ২ গাড়ির চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ মে :গত কয়েকদিন ধরে বিলোনিয়া মহকুমা জুড়ে একাধিক গরু চুরির ঘটনা ঘটে। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা পথ অবরোধও করেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠন জেলা পুলিশ সুপারের কাছে ডেপুটেশন দিয়ে গরু পাচার বন্ধ ও পুলিশি টহল বাড়ানোর দাবি জানায়। এরপরই নড়েচড়ে বসে দক্ষিণের আরক্ষা প্রশাসন। সেই অনুযায়ী গরু বুঝাই গাড়ি আটক করলেও চালককে জালে তুলতে ব্যর্থতার নজির বলল পুলিশ।

 বিলোনিয়া থানার ওসি সঞ্জিত সেন বলেন, শুক্রবার ভোরে জোলাইবাড়ি থানা, বিলোনিয়া থানা ও ঋষ্যমুখ পুলিশ ফাঁড়ির ওসি সহ পুলিশ কর্মীরা বিভিন্ন স্থানে উৎ পেতে বসেও এই ব্যর্থতা নিঃসন্দেহে নানা প্রশ্ন তৈরি করেছে। পুলিশ জানায়, ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের শ্যামলী বাজার এলাকায় TR03J 1743 ও TR03D 2222 নম্বরের দুটি গাড়ি দেখে সন্দেহ হয়। পুলিশ TR03J 1743 নম্বরের গাড়িটিতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি গরু উদ্ধার করে।

TR03D 2222 নম্বরের গাড়িটিকে গরু পাচারের লাইন দেওয়ার সন্দেহে আটক করা হয়। দুটি গাড়ি আটক হলেও চালকরা পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরো বলেন, গরুগুলি উদয়পুরের জামজুড়ি বাজার থেকে গাড়ি বোঝাই করে জোলাইবাড়ি হয়ে ঋষ্যমুখ, তারপর বিলোনিয়া দিয়ে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসার চেষ্টা করেছিল পাচারকারীরা। পাচারের আগেই পুলিশ গরুগুলো উদ্ধার করেছে। তিনি আরও বলেন, চুরির গরু সন্দেহে পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও মোটর ভেহিকেল আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পলাতক চালকদের খোঁজে তল্লাশি চলছে। এর আগেও পুলিশ একাধিক গরু বোঝাই গাড়ি আটক করলেও চালক বা পাচারকারীদের ধরতে পারেনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য