Sunday, October 4, 2026
বাড়ি রাজ্য 'সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়

'সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়

'সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি অনুষ্ঠিত হয়

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে এক মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং পরবর্তী সময়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর নরেন্দ্র মোদির শাসনকাল কে উদযাপন করার লক্ষ্যেই ভারতীয় জনতা পার্টির এই আয়োজন।

জনসেবাকে মূল লক্ষ্য করে আয়োজিত এই কর্মসূচির বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে রবিবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ ও সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ড অফিস প্রাঙ্গণে ‘এক পেড় মা কে নাম’—প্রধানমন্ত্রীর এই আহ্বানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে।

বৃক্ষরোপণ কর্মসূচির পর ৩১ নম্বর ওয়ার্ড অফিসের পাশেই অবস্থিত শ্রী শ্রী ছিন্নমস্তা কালী মন্দির প্রাঙ্গণে সাফাই অভিযান সংগঠিত করা হয়। হাতে ঝাড়ু নিয়ে স্বচ্ছতা অভিযানে অংশ নেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও স্বচ্ছতা ও পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৩১ নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্পোরেটর অঞ্জনা দাস সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha