স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
৪
অক্টোবর :ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক প্রায় ১২ ঘণ্টা আগে রাজনৈতিক উত্তেজনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সাব্রুম মহকুমার কলাছড়া এলাকার প্রসন্ন রোজাপাড়া। অভিযোগ, এক বিজেপি সমর্থককে লাঠি দিয়ে মাথায় আঘাত করে গুরুতরভাবে জখম করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, কলাছড়া কালীবাজার এলাকার বাসিন্দা খচিন্দ্র ত্রিপুরা (২৭) ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে স্থানীয় সুন্দরাম ত্রিপুরার সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। একসময় দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হলে অভিযোগ, সুন্দরাম ত্রিপুরা হঠাৎ একটি লাঠি দিয়ে খচিন্দ্র ত্রিপুরার মাথায় সজোরে আঘাত করেন। আঘাতের ফলে খচিন্দ্র ত্রিপুরা মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে কলাছড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা করা হয়।
খচিন্দ্র ত্রিপুরার অভিযোগ, ভিলেজ কমিটি নির্বাচনের কয়েকদিন আগে সুন্দরাম ত্রিপুরা তাঁকে বিজেপিকে ভোট না দেওয়ার জন্য সতর্ক করেছিলেন। অভিযোগ, বিজেপিকে ভোট দিলে তাঁর হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছিল।
জানা
গেছে, খচিন্দ্র ত্রিপুরা ও সুন্দরাম ত্রিপুরা সম্পর্কে কাকা-ভাতিজা। নির্বাচনের ফল ঘোষণার ঠিক আগে এই ঘটনাকে কেন্দ্র করে কলাছড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। ঘটনা তদন্ত মনুবাজার থানার পুলিশ
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান