বাড়িরাজ্যপাষন্ড ছেলের অত্যাচারে জীবনের শেষ সময়ে বাড়ি ছাড়া জন্মদাতা মা-বাবা

পাষন্ড ছেলের অত্যাচারে জীবনের শেষ সময়ে বাড়ি ছাড়া জন্মদাতা মা-বাবা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ মে : পাষণ্ড ছেলের যন্ত্রণায় মাথা গুজার জন্য ছাদ নেই শেষ বয়সে মা-বাবার। রোদ বৃষ্টি উপেক্ষা করে দোকানপাটের বারান্দায় দিন কাটাতে হচ্ছে এক অসহায় বৃদ্ধ মা-বাবাকে। এই সামাজিক অবক্ষয়ের অভিযোগ উঠে আসলো কাঠালিয়া ব্লকের অন্তর্গত মাতারবাড়ি গ্রাম থেকে। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে অভিযোগ তুলে ধরলেন ৮০ বৎসর বয়স্ক বৃদ্ধ সুনীল পাল ও ৭০ বৎসর বয়স্ক বৃদ্ধা হিরন বালা পালের কাছ থেকে। তারা বলেন, তাদের এক ছেলে ও তিন মেয়ে।

মেয়েদের বেশ কয়েক বছর আগে আর্থিক টানা পড়ার মধ্যেও কোনক্রমে বিয়ে দিয়েছেন। কিন্তু এক ছেলে, এই ছেলেকে লালন পালন করে বিয়ে করানো হয়েছে। কিন্তু বিয়ের পর ছেলে তাদের দেখাশোনা করে না। বর্তমানে এই বয়সে কর্ম করার কোন সাধ্য নেই, উভয়ের বার্ধক্য ভাতার উপর নির্ভরশীল। এই টাকা দিয়ে বৃদ্ধ বয়সে উভয়ে ঔষুধ ক্রয় করেই চলতে হয়। কিন্তু খাওয়া পড়ার জন্য ছেলের উপরেই নির্ভরশীল। ছেলে অটো চালক, সারাদিন অটো চালিয়ে বাড়িতে এসে মদ খেয়ে মা-বাবাকে অসভ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।

গত তিন বছর ধরে এভাবেই নির্যাতন চলছে মা-বাবার উপর পাষন্ড ছেলের। শুধু তাই নয় বাড়ি থেকে বের হয়ে যেতে বলে। নিরুপায় হয়ে এই বৃদ্ধা মা, বাবা লাঠি ভর করে আধা কিলোমিটার দূরত্বে বালুছড়া পাড়ায় ইসলাম হোসেনের বাড়িতে গিয়ে রাত কাটাতে হয়। নিরুপায় হয়ে কয়েক মাস আগে যাত্রাপুর থানায় একাধিকবার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন কোন কড়া পদক্ষেপ না নেওয়ায় ছেলের নির্যাতন ক্রমশ বেড়ে চলেছে। ফলে তাদের মাথার উপর এখন আর ছাদ নেই। শেষ বয়সে দুজন রোদ বৃষ্টি বহু রাত রাস্তার পাশে দোকানের বারান্দায় দিন কাটান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য